Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্কুল ছাত্রী কবিতা হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

    | ২০:০৯, এপ্রিল ০৩ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী থানার আলোচিত স্কুল ছাত্রী কবিতা আক্তার হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গৌরনদী থানা পুলিশ রবিবার সকালে কালু সরদারকে (৬০) পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কালু ওই হত্যা মামলার ৩নং আসামি খায়রুল সরদারের পিতা। গ্রেপ্তারকৃত কালুকে ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, উপজেলার টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তারকে গত ৩১ জানুয়ারি অপহরন করা হয়। অপহরনের দুইদিন পর ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শে গৌরনদীর রামনগর এলাকার একটি ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আয়নাল বেপারী বাদি হয়ে গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি নিহত কবিতার বান্ধবি সোনাই খানমকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ কালকিনি থানা পুলিশের সহযোগীতায় কালু সরদারকে গ্রেপ্তার করেছে।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top