Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কর্মকর্তা

    | ২১:২৬, নভেম্বর ০১ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গৌরনদী উপজেলার তিনটি ইউনিয়নের সতেরটি গ্রামের পাঁচ শতাধিক গ্রাহকের দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। গত ১০ সেপ্টেম্বর “গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাত” শিরোনামে প্রথম আলোতে ্একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত সোমবার তদন্ত শেষ করে গতকাল বুধবার আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার এস, এম ফরিদ হোসেন।

    আদালত সুত্রে জানা গেছে, দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেডের স্থানীয় শাখা ব্যবস্থাপক মো. তোফাজ্জেল হোসেন বাদি হয়ে সংগঠনটির চেয়ারম্যান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিম মুন্সীর পুত্র চৌধুরী মুহাম্মদ শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তার ১ম স্ত্রী বেগম খাদিজা ইসলাম, সহকাররী পরিচালক ২য় স্ত্রী সৈয়দা ইসরাত জাহানকে আসামি করে গত ২২ জুন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারী করেন এবং বিষয়টি তদন্তের জন্য অঅদালতের বিচারক গৌরনদী উপজেলার সমবায় অফিসার এসএম ফরিদ আহম্মেদকে দায়িত্ব প্রদান করেন।

    স্থানীয় লোকজন, প্রতারিক গ্রাহক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিম মুন্সীর পুত্র চৌধুরী মুহাম্মদ শহিদুল ইসলামকে চেয়ারম্যান, তার ১ম স্ত্রী বেগম খাদিজা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক, ২য় স্ত্রী সৈয়দা ইসরাত জাহান সহ-ব্যবস্থাপানা পরিচালক ও তার পুত্র হামিদুল ইসলামকে সহকারী পরিচালক করে আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেন। ওই বছর ফেব্রয়ারি মাসে গৌরনদীর পিংলাকাঠী বন্দরে একটি অফিস ভাড়া নিয়ে ভূয়া সংগঠনটি গৌরনদী উপজেলার নলচিড়া, সরিকল ও বাটাজোর ইউনিয়নের দারিদ্র বিমোচনে কার্যক্রম শুরু করেন। উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি, কা-পাশা, কুতুবপুর, কলাবাড়িয়া, শংকরপাশা, দিয়াশুর, লেবুতলী, কালনা সরিকল ইউনিয়নের শরিকল, হোসনাবাদ, মিয়ারচর, চর-শরিকল, সাকোকাঠি, শাহজিরা ও বাটাজোর ইউনিয়নের শংকরপাশা, বাহাদুরপুর, দক্ষিণ বাহাদুরপুরসহ ১৭টি গ্রামের গ্রাম সংগঠনের নামে পাঁচ শতাধিক সদস্যভূক্ত করে লোভনীয় ফাঁদে ফেলে গ্রাহকদের দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার এস, এম ফরিদ হোসেন বলেন, সোমবার তদন্ত শেষ করে গতকাল বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত চলাকালে ৩৫ জন গ্রাহকের সাক্ষ গ্রহন ও কাগজপত্র পরীক্ষ নিরীক্ষা করা হয়েছে। তদন্তেকালে ৩৫ জনের কাছ থেকে ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রমান পাওয়া গেছে । এছাড়া গ্রামের হতদরিদ্র আরো প্রায় সাড়ে তিনশত মানুষকে লোভনীয় ফঁদে ফেলে প্রতারনা করে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থরা যাতে সুবিচার পান সে ব্যাপারে বিজ্ঞ বিচারকের কাছে তদন্ত প্রতিবেদনে মতামত পেশ করা হয়েছে।

    Post Views: ৫৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top