Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর শাওড়া নিবাসী আবু সাঈদ খান মুন্না আর নেই, বিভিন্ন মহলের শোক

    | ২৩:০৬, মার্চ ২৬ ২০১৬ মিনিট

    Gournadi Ph-26-03-2016
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের বাসিন্ধা বে-সরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর ভোলা ও পটুয়াখালী জোনের উপ-পরিচালক আবু সাঈদ খান মুন্না (৪২) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ভগ্নিপতির বাসার বাথরুমে পড়ে গিয়ে আহত হয়ে রাজধানী’র ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সরকারি গৌরনদী কলেজ হোষ্টেল মাঠে জানাজা শেষে মরহুমের লাশ উপজেলার শাওড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, আবু সাঈদ খান মুন্না দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভূগছিলেন। তিনি তার ভগ্নিপতির ধানমন্ডির বাসায় থেকে সপ্তাহে দুইবার কিডনি ডায়ালোসিস করাচ্ছিলেন। তার মৃত্যুতে সাংসদ, সাবেক সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিসহ হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। মুন্নার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।

    বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাাহ, তার সহধর্মিনী কেন্দ্রীয় মহিলালীগের নেত্রী মিসেস শাহানারা আবদুল্লাহ, তার পুত্র সাদেক আবদুল্লাহ, মইন আবদুল্লাহ, আশিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, বিএনপির বরিশাল উত্তর জেলা সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফরহান হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ঢাকাস্থ গৌরনদী- আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, বরিশাল পরিক্রমার সম্পাদক কাজী শিউলী,
    সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুর আলম হাওলাদার, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর এস,এম, ফিরোজ রহমান, কাউন্সিলর মোঃ রেজাউল করিম টিটু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতিজোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদকলুৎফর রহমান দিপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সুজন, সাধারন সম্পাদকরাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড।

    Post Views: ৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top