Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মে মাসের বেতন পাননি গৌরনদীর ১৮০ জন কর্মকর্তা কর্মচারীর

    | ১৪:৩৭, জুন ০৭ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম  ঃ প্রতিমাসের ১ তারিখের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও এখনো মে মাসের বেতন পাননি বরিশালের গৌরনদী উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের অভিযোগ উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তার গাফলতির জন্য তারা বেতন পাচ্ছেন না।
    গৌরনদী উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, সরকারি বিধান অনুযায়ী প্রতি মাসের বেতন পরবর্তি মাসের ১ তারিখের মধ্যে দেওয়ার বিধান থাকা সত্বেও গৌরনদী উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তার গাফলতি ও খাম খেয়ালিপনার  জন্য তারা এখন পর্যন্ত মে মাসের বেতন পাচ্ছেন না। গৌরনদী উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  খান মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম জানান, তারা এখনো মে মাসের বেতন পাননি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের তো পরিবার পরিজন আছে, রোজার মাস এখনো বেতন দিচ্ছে না । আমরা পরিবার পরিজন নিয়ে কি করে চলি? এ ব্যপারে তারা সরকারি উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন। নাম প্রকাশ না করার শর্তে বেতন না পাওয়া   অন্তত ১০ জন কর্মচারী বলেন, আমারা ছোট চাকুরী করি,  বেতনই আমাদের ভরসা, মাসের ৬দিন অতিবাহিত হওয়ার পরেও  বেতন না পেলে কি করে সংসার চালাই। বেতন না পাওয়া প্রসঙ্গে গৌরনদী উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আব্দুল বারেক মোল্লা বলেন, আমাদের কোন গাফলতি নাই। প্রকৃত ঘটনা হচ্ছে গত ১ জুন থেকে বেতন ভাতা সহ সব ধরনের লেনদেন আমার অফিসটি অনলাইনে পেমেন্ট চালু করা হয়েছে। আর ওই দিন থেকেই সার্ভায়ারে ত্রুটি দেখা দেওয়ায় বেতন দিতে পারছি না। কবে নাগাত এ সমস্যার সমাধান হবে তা পরিস্কার বলা যাচ্ছে না। আমাদের গাফলতি নয় এটা সার্ভার ত্রটি।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top