Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে এক বখাটের হামলায় এইচ.এস.সি পরীক্ষার্থী নিহত

    | ১৯:০৩, মে ১২ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বাহেরঘাট গ্রামে বৃহস্পতিবার বখাটে যুবকের হামলায় গরুতরভাবে আহত ধামুরা ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী মেধাবী ছাত্র সুজন হালদার (১৮)চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা গেছেন।
    নিহতের বাবা বাদি হয়ে  উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
    মামলার বিবরনে জানা গেছে, কিছুদিন পূর্বে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বাহেরঘাট গ্রামে স্থানীয়ভাবে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলার বিরোধকে  কেন্দ্র করে জল্লা গ্রামের নারায়ন বিশ্বাসের বখাটে পুত্র নয়ন বিশ্বাস (২০)র সঙ্গে পাশ্ববর্তি বাহেরঘাট গ্রামের অনিল হালদারের পুত্র সুজন হালদার(১৮)র বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
    বৃহস্পতিবার দুপুরে সুজন হালদার পারিবারিক কাজে শোলক ইউনিয়ননের ধামুরা বন্দরে পৌছলে পূর্বের ঘটনার জের ধরে বখাটে নয়ন বিশ্বাস লাঠি সোটা নিয়ে সুজনের উপর হামলা চালায়। সুজনের বাবা অনিল হালদার অভিযোগ করেন, বখাটে নয়ন পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে সুজনের মাথায় আঘাত করে । এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং গুরতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুজন হালদারের চাচা উমেষ হালদার জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের বাবা অনিল হালদার বাদি হয়ে বখাটে নয়ন বিশ্বাসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছ্ েআসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top