Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে মেধাবী কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    | ২১:২২, এপ্রিল ২৯ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বরাকোঠা ডিগ্রী কলেজের এইচ এসসি পরীক্ষার্থী মো. রাসেল বেপারীকে কুপিয়ে জখমসহ পরিবারের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে উজিরপুর – ডাবেরকুল সড়কের  ডাবেরকুল বন্দর এলাকায় মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীর প্রতি একাত্মতা জানিয়ে ছাত্র ছাত্রী ছাড়াও দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

    সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সড়কে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রবিউল ইসলামের সভাপেিত্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  ব্যবসায়ী তাইজুল ইসলাম, কলেজ ছাত্র ইয়াছিন ডাকুয়া, রাফি ডাকুয়া, পলাশ আহমেদ রানা, রুবেল হাওলাদার, মইদুল ইসলাম সম্রাট, আলাল বেপারী, রাসেল বেপারী সহপাঠি এইচ এস সি পরীক্ষার্থী নাইম হাওলাদার, রাজীব বেপারী, ফাহাদ হোসেন, লাল চান প্রমূখ । বক্তারা কলেজ ছাত্র রাসেল বেপারীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
    উল্লেখ্য কলেজ ছাত্র রাসেল বেপারীর বাবা অঅবুল বেপারীর সঙ্গে একই এলাকার মো. আকবর হোসেনের বিরোধ রয়েছে। এর জের ধরে গত বুধবার একদল সন্ত্রাসী ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে  রাসেল ও তার পরিবারের ৪ জনকে কুপিয়ে জখমকরে। আহতরা ঢাকা পঙ্গু হাহপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top