Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন নেতার স্ত্রীর মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

    | ১০:২০, মার্চ ০৮ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন নেতা মরহুম কাজী বদরুল আলম ওরফে কাক্কু কাজীর স্ত্রী ও এক সময়ের ত্যাগী যুবলীগ নেতা আমেরিকা প্রবাসী ছোকন কাজীর মা মেহেরুন নেছা (৭৪) বার্ধক্যজনিত কারনে গত মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা স্কায়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ……..রাজেউন) গতকাল বুধবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চার পুত্র ৫ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। মরহুমা মেহেরুন নেছা বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসকে বাল্যকাল থেকে মাতৃ¯েœহ দিয়ে স্বীয় পুত্রের ন্যায় লালন পালন করে সু-শিক্ষায় শিক্ষিত করেছিলেন এবং তাকে রাজনীতিতে অনুপ্রেরনা দিয়েছেন।
    তার মৃত্যুর খবর পেয়ে লাখেরাজ কসবা বাড়িতে ছুটে যান  বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাাহ, বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার। মেহেরুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত গৌরনদী উপজেলা  চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা আওয়ামীলীগের সদস্য আশিক আবদুল্লাহ, সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদার, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল উত্তর জেলা সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ঢাকাস্থ গৌরনদী- আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন, হাওলাদার।

    Post Views: ১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top