Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফেসবুকে কটুক্তি করায় যুবদলকর্মীর বিরুদ্ধে মামলা

    | ০৮:৪৫, ফেব্রুয়ারি ০৬ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রায়ত সুরঞ্জিত সেনগুপ্ত-এমপিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় গত রবিবার রাতে বার্থী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম খলিফার পুত্র একই ইউনিয়নের যুবদলের সহ-সম্পাদক মো. হাবুল খলিফা (৩৬)কে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ গতকাল সোমবার  তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. জুবায়ের জানান, জাসাস গৌরনদী উপজেলা সভাপতি জাতীয় বেতারের কণ্ঠ শিল্পী মো. ফিরোজ মিয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রায়ত সুরঞ্জিত সেনগুপ্ত-এমপির মৃত্যুর খবর শুনে তার নিজস্ব ফেইসবুক আইডিতে “সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই” শিরোনামে একটি স্ট্যার্টাস দেন। ফিরোজ মিয়ার শোক সংবাদের নিজে কমা- করতে গিয়ে বার্থী ইউনিয়নের যুবদলের সহ-সম্পাদক মো. হাবুল খলিফা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে কটুক্তি করেন। কটুক্তির কমা-টি দেখতে পান বার্থী ইউনিয়ন যুবলীগের সহ-প্রচার  সম্পাদক মো. সফিকুল ইসলাম(২৫)। সফিকুল গৌরনদী মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে রবিবার রাতে মো. হাবুল খলিফাকে আটক করে পুলিশ। এ ঘটনায় বার্থী ইউনিয়ন যুবলীগের সহ-প্রচার  সম্পাদক মো. সফিকুল ইসলাম বাদি হয়ে ওই দিন রাতে মো. হাবুল খলিফাকে আসামি করে গৌরনদী মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আসামি সফিকুলকে গতকাল সোমবার অঅদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৫৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top