Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের দাদার ২৮ তম মৃত্যু বার্ষিকী

    | ১১:৩৪, ডিসেম্বর ১৯ ২০১৬ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনে দীর্ঘদিন কারা ভোগকারী নেতা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক সংগঠক, মুনশী জয়নাল আবেদীন এর ২৮ তম মৃত্যু বার্ষিকী আজ সোমবার।

    ১৮৯৩ সালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্মগ্রহন করেন। ১৯১২ সালে তিনি উপজেলার নলচিড়া হাইস্কুল থেকে এন্ট্রান্স (মেট্রিক) পাস করেন। এরপর তিনি মহাতœা গান্ধীর ডাকে বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সক্রিয় আঞ্চলিক সংগঠকে পরিনত হন। এ সময় তিনি দীর্ঘদিন কারা ভোগ করেন। বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সক্রিয় আঞ্চলিক সংগঠকের দায়িত্ব পালন করায় তিনি শের-ই বাংলা একে ফজলুল হকের সাহ্নিধ্যে যাওয়ার সুযোগ পান। পরবর্তিতে তিনি শের-ই বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক শিষ্যে পরিনত হন। তিনি শের-ই বাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন তৎকালীন কৃষক প্রজা পার্টির বরিশাল উত্তর মহাকুমার সাধারন সম্পাদক ছিলেন। মুনশী জয়নাল আবেদীন দুই দুই বার সরিকল ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৮ সালের ১৯ ডিসেম্বর ৯৫ বছর বয়সে বৃটিশ বিরোধী আন্দোলনের আঞ্চলিক সংগঠক, এ অকুতোভয় নেতা মৃত্যু বরন করেন।
    উলে¬খ্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম, জহির উদ্দিন স্বপনের দাদা। মুনশী জয়নাল আবেদীন এর ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসভবনে দিনভর কোরানখানী মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হরে।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top