Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ

    | ১১:২২, ডিসেম্বর ০৮ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর-পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১জন সহকারী শিক্ষক ও ২জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে প্রক্রীয়ায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক দুনীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সহকারী শিক্ষক ও  চতুর্থ শ্রেনীর কর্মচারীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আগামিকাল শুক্রবার লোক দেখানো পরিক্ষা নেয়া হবে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
    খাঞ্জাপুর-পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও যুবলীগ নেতা এমদাদ হোসেন ও মোঃ বাবুল বেপারী অভিযোগ করেন, গত ০৭ নভেম্বর জাতীয় ও স্থানীয় একটি পত্রিকায় ১জন সহকারী শিক্ষক, ১জন লাইব্রেরিয়ান ও ১জন দপ্তরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস। নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সহকারী শিক্ষক ও দপ্তরি পদে ৫টি করে এবং লাইব্রেরিয়ান পদে ৯ জন মোট ১৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে সহকারী শিক্ষক হিসেবে ম্যানেজিং কমিটির সভাপতির ভায়রা ভাই লক্ষণ কান্ত সরকার রয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক ফরিদ আহম্মদের যোগসাজশে কাউকে না জানিয়ে পকেট নিয়োগ কমটি গঠন করে। ওই পকেট কমিটির লোজন নিয়ে অখিল ও ফরিদ আহম্মেদ আবেদন পত্র বাছাই করে ইন্টারভিউ কার্ড প্রেরন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও যুবলীগ নেতা এমদাদ হোসেন লিখিত অভিযোগে জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদে লক্ষনের কাছ থেকে ৫ লক্ষ ৫০ হাজার, লাইব্রেরিয়ান ও দপ্তরি নিয়োগের জন্য প্রত্যেকের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ঘুষ গ্রহন করেন। আগামি শুক্রবার ৯ ডিসেম্বর পকেট কমিটির ম্যাধ্যমে বরিশাল সদর গার্লস স্কুলে লোক দেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ভুক্তভোগী মহল সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
    অভিযোগ সম্পুর্ন মিথ্যে ও ভিত্তিহীন দাবি করে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস মুঠো ফোনে বলেন, ‘ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য তাদের পছেন্দের লোক নিযোগ দিতে পারবেনা বলেই এ মিথ্যে অপ-প্রচার চালাচ্ছেন’।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top