Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    চির বিদায় নিয়ে চলে গেলেন গৌরনদীর বরেন্য রাজনীতিবিদ ও পৌরসভার প্রথম মেয়র গোলাম সরোয়ার ফারুক

    | ০২:৪৭, নভেম্বর ১৭ ২০১৬ মিনিট

    copy-of-gournadi-photo-faruk-vai
    গৌরনদী২৪ডটকম  প্রতিবেদক ঃ গৌরনদী পৌরসভার প্রথম নিয়োগপ্রাপ্ত পৌর প্রশাসক ও নির্বাচিত প্রথম মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার ফারুক ওরফে বড় ফারুক আর নেই। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার ভোর ৫-২০মিনিটে ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহে……………….. রাজেউন)
    পারিবারিক সূত্রে জানা গেছে,  গোলাম সরোয়ার ফারুক দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। অতি সম্প্রতি তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। তার লাশ নিয়ে দুপুর ১২টায় ঢাকা থেকে গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হবেন স্বজনরা। তার মৃত্যুর মধ্য দিয়ে গৌরনদী আওয়ামীলীগের একজন ত্যাগী পরিক্ষিত নেতার চির বিদায় নিলেন। একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হল।

    গৌরনদী উপজেলা সদরের আশোকাঠী গ্রামের গোলাম সরোয়ার ফারুক এক সময় তুখোর ছাত্রনেতা ছিলেন । ১৯৭১ সালে তিনি দেশ মাতৃকার জন্য মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। শ্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন একজন অগ্র সৈনিক। আওয়ামীলীগের দূর্দিনে ও দুঃসময়ে ওই নেতা বহুবার নির্যাতিত হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতা গ্রহনের পর ১৯৯৮ সালে গৌরনদীকে পৌরসভা ঘোষনা করা হয়। গোলাম সরোয়ার ফারুক পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান।

    পরবর্তিতে তিনি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এ ছাড়া তিনি গৌরনদী বিআরডিবির একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার সামাজিক ও রাজনৈতিক জীবনে তিনি গৌরনদীর আর্ত সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। ফারকের পারিবারিক একটি সূত্র জানান, তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থ্য অবস্থায় ঘরে পরে আছেন। গোলাম সরোয়ার ফারুকের সুযোগ্য উত্তসুরী তারপুত্র দেশ বরেন্য  বিশিষ্ট সংগীত শিল্পী তানজীব সরোয়ার  ও কন্যা তনিমা সরোয়ার তাদের বাবার জন্য  বাবার রাজনৈতিক সহকর্মী, ভক্ত, সমর্থক, আত্মীয়স্বজন ও হিতাকাঙ্গীসহ দেশবাসির  কাছে দোয়া চেয়েছেন। গোলাম সরোয়ার ফারুক সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একাধিক সম্মাননা পেয়েছেন।

    Post Views: ৮৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top