Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর নিখোঁজ যুবকের বস্তাবন্ধী লাশ উদ্ধার

    | ২২:১৯, মার্চ ১৬ ২০১৬ মিনিট

    G
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা সদর থেকে নিখোঁজের ৪দিন পর রিক্সা চালক যুবকের বস্তাবন্ধী লাশ গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের একটি খাল থেকে উদ্ধার করা করেছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলা সদরের দক্ষিন পালরদী গ্রামের মো. ফরহাদ হোসেন খানের জেষ্ঠ্য পুত্র মো. শাহীন খান (২৪) গত ১৩ মার্চ সন্ধ্যায় তার পাওনা ৫ হাজার আদায় করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে শাহীন নিখোঁজ রয়েছে। শাহীনের চাচাতো ভাই সুমন খান জানান, ওই দিন শাহীন তার মাকে বলেন, তার পাওনা ৫ হাজার টাকা আনতে যান কিন্তু কোথায় কার কাছে পাওনা টাকা আনতে যান সেই বিষয়টি সম্পর্কে কিছুই বলে জাননি। শাহীনকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৫ মার্চ রাতে শাহীনের বাবা মো. ফরহাদ হোসেন পুত্র নিখোজের ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি জি ডি করেন। শাহীন পেশায় ছিল একজন রিকসা চালক কখনো কখনো কি-ার গার্টেনের ভ্যান চালাত।

    আগৈলঝাড়া থানার পুলিশ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম বন্দর সংলগ্ন হেমায়েত হাওলাদারের বাড়ির সামনের খালে বস্তাবন্ধী দূগন্ধযুক্ত লাশটি দেখতে আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন। ছয়গ্রাম গ্রামের সুমন মৃধার স্ত্রী নাজমা বেগম ঘটনাস্থলে পৌছে লাশটি দেখতে পেয়ে এটি তার নিখোজ চাচাতো ভাই শাহীনের লাশ হিসেবে শনাক্ত করেন।
    আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. শাহ জালাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটির পচন ধরেছে তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। ধারনা করা হচ্ছে যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তায় ভরে খালে ফেলে দেয়া হয়েছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top