Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

    | ১০:২৮, অক্টোবর ৩০ ২০১৬ মিনিট

    xroad-accident-sorok-durghotona-300x181-1-jpg-pagespeed-ic-r1xb5s8s7o

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উত্তর পাশে বেজহার নামক স্থানে গতকাল রবিবার দুপুর পোনে ১২টায় দুরপাল্লার যাত্রীবাহি বাস সাকুরা পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

    গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ অধীর কুমার হালদার জানান, গতকাল রবিবার দুপুর বরিশাল ছেড়ে আসা ঢাকাগামী দুরপাল্লার বাস সাকুরা পরিবহন দুপুর পোনে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উত্তর পাশে বেজহার নামক স্থানে পৌছলে বাটাজোর থেকে ছেড়ে আসা গৌরনদী বাসষ্টা-গামী  অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানচালক গৌরনদী উপজেলার বেজহার গ্রামের রায়হান মাতুব্বর (২৮) নিহত হন। এসময় যাত্রী আসমা বেগম(৪০), কন্যা মনি আক্তার(১২), প্রিয়া আক্তার(৮) ও অনু আক্তার(৫) গুরুতরভাবে আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৌরনদী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    Top