Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎

    | ২০:৩৮, জানুয়ারি ১৪ ২০২৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

    ‎‎বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী মৎস্যজীবীদের হাতে এসব বকনা বাছুর তুলে দেওয়া হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে বকনা বাছুর তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। এসময় তিনি বলেন, “মৎস্যজীবীরা যেন শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সে লক্ষ্যেই সরকার বিকল্প আয়ের সুযোগ তৈরি করছে। বকনা বাছুর পালনের মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন, পরিবারে বাড়বে আয়, পুষ্টি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এই উদ্যোগ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল এবং গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ।  ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ ধরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ তৈরি করতেই সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বকনা বাছুর পালনের মাধ্যমে পরিবারভিত্তিক আয় বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে। ‎উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গৌরনদী, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ মৎস্যজীবী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

    Post Views: ১৮৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top