Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা

    | ১৭:০২, জানুয়ারি ০৬ ২০২৬ মিনিট

     

    ‎ নিজস্ব প্রতিবেদকঃ ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবিন সদস্যরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী বাস ষ্টান্ডের জহুরুল ইসলাম জহির এর নিজ বাস ভবনে (অন্যন্যা ভবন) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া একই দিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা কার্যকরী কমিটির ৭ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

    ‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. আনিসুর রহমান, আবু সাঈদ, মো. শমীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রুপা খানম, ‎কে এম জুয়েল, মো. রাশেদ, মো. সোহেল প্রমুখ।  ‎শুভেচ্ছা গ্রহণ করে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তাঁর বক্তব্যে বলেন,‎“গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার বিষয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারবো।”‎তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে গৌরনদী প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া একই দিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা কার্যকরী কমিটির ৭ সদস্যকে চড়ুইভাতি রেষ্টুরেন্টে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নবনির্বাচিত সাধারন সম্পাদক এস. এম. জুলফিকার, সহসভাপতি এম. আলম, সহসম্পাদক আমিনা আক্তার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু ও প্রচার সম্পাদক হাসান মাহমুদ।

    Post Views: ৯২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top