Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা

    | ২১:১০, জানুয়ারি ০৪ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন–কে ফুলেল শুভেচ্ছা জানান।  ‎রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী উপজেলার সরিকলস্থ এম জহির উদ্দিন স্বপনের নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় হয় । ‎এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার,‎ সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছানউল্লা মিয়া, সহ সভাপতি এস এম আলোম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, আমিনা আকতার সোমা, মোহাম্মদ আলী বাবু সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।

    ‎‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হানিফ সরদার, এস. এম. মোশারফ, শামীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, এ এস মামুন, মাকসুদ আলী, প্রেমানন্দ ঘরামী প্রমুখ। ‎ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে প্রধান উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,

    ‎“সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা আমার। প্রেসক্লাবের যেকোনো ন্যায্য উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”‎এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, “গৌরনদী প্রেসক্লাব আমাদের সকলের একটি অভিন্ন প্ল্যাটফর্ম। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সত্য সাংবাদিকতার চর্চা আরও বেগবান করতে আমরা সকলে মিলেই কাজ করবো।”‎পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি প্রেসক্লাবের নবীন সদস্যরাও প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গৌরনদী প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দৃঢ় প্রত্যয়কে আরও সুদৃঢ় করে।

    Post Views: ২৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top