Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ঃ  ‘দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির’ ওপর জোর; ‎কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য চাই খামারিদের প্রশিক্ষণ

    | ২০:৪৪, নভেম্বর ২৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ‎​’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ নভেম্বর, বুধবার বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

    ‎‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​আলোচনা সভায় সভাপতিত্ব করেন ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবরাহীম। তিনি প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং এখন সময়ের দাবি। ‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাব আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,  গৌরনদী সোনালী ব্যাংকের ম্যানেজার নৃপেন্দ্রনাথ মন্ডল। ‎​অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া এবং খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিল সোলায়মান তুহিন, মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। ‎এছাড়া উপজেলার প্রান্তিক খামারি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান।

    Post Views: ৮৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    Top