Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে জরিমানা

    | ১৮:৫৩, অক্টোবর ০৫ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক মাদ্রসা ছাত্রীকে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    আগৈলঝাড়া উপজেলার ভ্রাম্যমান আদালত বেঞ্চ সহকারী মো. সিদ্দিকুর রহমান জানান, আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের দিন মজুর শাহ আলম সরদারের কন্যা ও বাগধা মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী সাদিয়া আক্তারের সাথে একই উপজেলার উত্তর বাগধা গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র জুয়েল মিয়ার (২৫)র বিয়ের প্রস্তুতি চলছিল। মঙ্গলাবার রাতে অগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমশিনার (ভূমি) শতরূপা তালুকদার ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রীর বাবা শাহ আলম সরদার (৪২)ও বর জুয়েল মিয়া (২৫)কে ১ হাজার টাকা করে জরিমানা করেন। বিচারক শতরুপা জানান, বিয়ের প্রস্তুতি নেওয়ার অপরাধে কনের বাবা ও বরকে জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার মুচলেকা গ্রহন করা হয়েছে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top