Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    বরিশালে বিএনপির লিফলেট বিতরনে পুলিশের হামলায় আকন কুদ্দুসুর রহমানসহ আহত-১০, জেলা সভাপতি আবুল হোসেনসহ গ্রেপ্তার-৭

    | ১৬:১০, জানুয়ারি ০৩ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা বিএনপির লিফলেট বিতরণকালে বুধবার ১১টার দিকে নগরে সদর রোডে  পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।  পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিম আরিচুল হক।  বুধবার বেলা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।  লিফলেট বিতরনকালে দফায় দফায় লাঠিচার্জ করেন পুলিশ। এ সময় আকন কুদ্দুসুর গুরুতরভাবে আহত হন।এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সাতজনকে আটক করে পুলিশ।

    Post Views: ৬৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    Top