Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম

    | ১৮:২৫, সেপ্টেম্বর ২৯ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে অধিপত্য বিস্তার ও অভ্যন্তরীন কোন্দলের জেরধরে অতর্কিত ভাবে হামলা চালিয়ে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দলয় প্রতিপক্ষরা। বুধবার বিকাল ৫টার দিকে গৌরনদী পৌরসভার কসবা আল্লাহ’র মসজিদ বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির (৩০), পৌর যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির(২৯) ও সদস্য এনায়েত হোসেন ওরফে ইমাদ খান (৩৫)। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা কাওছার ফকির অভিযোগ করে বলেন, অমিসহ পৌর যুলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির (২৫), পৌর যুলীগের সদস্য এনায়েত হোসেন ওরফে ইমাদ খান (৩৫) একটি মোটর সাইকেল যোগে বুধবার বিকালে টরকী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে বুধবার বিকাল ৫টার দিকে আমাদের মোটর সাইকেলটি কসবা আল্লাহ্’র মসজিদ বাসস্ট্যান্ডে পৌঁছিলে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের ১০/১২ নেতাকর্মী আমাদের মোটর সাইকেলটির গতিরোধ করে। এ সময় প্রতিপক্ষরা চাইনিজ কুড়াল, রামদা দিয়ে আমাকে (কাওছার),্ রায়হান ফকির (২৫) ও ইমাদ খান (৩৫)কে হাতে ও পায়ে একাধিক কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আমাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আমাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
    পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি গৌরনদী বন্দরে ভোলা সাহার মার্কেটে কেনাকাটা করছিলাম। এ হামলার ঘটনার সাথে জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ওই এলাকায় থানা পুলিশ টহলে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top