Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় অপহরণ করে ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেপ্তার

    | ০৮:৪৮, জুন ২১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের থেকে অপহরণ করে নিয়ে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামীকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮র সদস্যরা। গ্রেপ্তাকৃতকে ডাসার থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।
    বরিশাল র‌্যাব-৮’র সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, বরিশালের আগৈলঝাড়া থানার পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) পাশ্ববর্তি মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক কিশোরীকে (১৭) অপহরণ করে নিয়ে আটকে রেখে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষন করেছে। এ ঘটনায় গত ২ জুন কিশোরীর পিতা বাদী হয়ে দিপংকর হালদারকে আসামি করে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে দিপংকর হালদার পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা মঙ্গলবার ভোরে গৌরনদী উপজেলার পূর্ব গোয়াইল গ্রামে অভিযান চালিয়ে বসতঘর থেকে অপহরণ করে ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করা হয়। ওই দিন আসামিকে ডাসার থানার সোপর্দ করা হলে পুলিশ মাদারীপুর আদালতে প্রেরন করে। আদালতের বিচারক আসামি দিপংকর হালদারকে কারাগারে প্রেরন করেছে।

    Post Views: ৫৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top