Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিএনপি কেন্দ্রীয় নেতার বাড়িতে ককটেল হামলা

    | ১৪:৪৭, এপ্রিল ২১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়বাবাদী আইনজীবি ফোরামের সুপ্রীম কোট সাধারন সম্পাদক এ্যাড গাজী কামরুল ইসলাম ওরফে স্বজলের গ্রামের বাড়ি গৌরনদীর চাদশীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দূবৃত্তকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    গাজী কামরুল ইসলামের বাবা গাজী আব্দুল খালেক জানান, রাত আনুমানিক ১০টার দিকে তারাবির নামাজ শেষ করে ঘরে বসে আমি আমার স্ত্রী ও ছেলে সজীব গাজী ঘরে খানাপিনা করছিলাম হঠাৎ বাড়ির ভবনের আঙ্গিনায় পর পর ৫/৬টি বোমার (ককটেল) বিস্ফোরিত হয়। ঘরের মধ্যে আমরা আতংকিত হয়ে পড়ি। এ সময় ভবনের বাহিরে অসংখ্য মানুষ গালাগালি করতে থাকে এবং ভবনের কেচি গেটে ধাক্কাধাক্কি করে এবং আমার মেঝ ছেলের নাম নিয়ে তাকে ঘর থেকে বের হতে বলে। ঘটনার সময় আমরা ভয়ে ঘরের মধ্যেই থাকি। পরে গ্রামের লোকজন বের হয়ে আসলে দূবৃত্তরা চলে যায়।
    এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবি কামরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর বাড়িতে আসার কথা ছিল। নিজ গ্রাম চাদশী ঈদের নামাজ আদায় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কথা রয়েছে। বিষয়টি টের আওয়ামী নেতা-কর্মী মহড়া দিয়ে বাড়িতে গিয়ে বোমা হামলা করে আতংক সৃষ্টি করেছে । যাতে আমি ভয়ে বাড়িতে না যাই। ঈদে আমার বাড়িতে যাওয়া ঠেকাতেই শাসকগোষ্ঠি সন্ত্রাসীরা হামলা করেছে। আমি বিষয়টি ওসি কে ঘটনার পরে রাতেই অবহিত করেছি।
    নাম প্রকাশ না করার শর্তে চাদশী গ্রামের কয়েকজন প্রতিবেশী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত দশটার দিকে বোমার শব্দে আমরা কিছুটা আতংকিত হই পরে বোমার বিস্ফোরন থেমে গেলে ঘটনাস্থলে এসে জানতে পারি বিএনপি নেতার বাড়ির আঙ্গিনায় অজ্ঞাতনামা দূবৃত্তরা বোমা হামলা করেছে। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, বিএনপি কেন্দ্রীয় সিদ্বান্ত অনুযায়ি সকল কেন্দ্রীয় নেতাদের স্ব স্ব এলাকায় গিয়ে ঈদ করা এবং নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের নির্দেশনা রয়েছে। সে কারনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে যাওয়া ঠেকাতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে আতংক সৃষ্টি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়বাবাদী আইনজীবি ফোরামের সুপ্রীম কোট শাখার যুগ্ম মহাসচিব এ্যাড গাজী কামরুল ইসলাম ওরফে স্বজলের বাড়িতে বোমা হামলা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আকন কুদ্দুসুর রহমান বলেন, রাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট শেখ হাসিনার লেলিয়ে দেয়া ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা গৌরনদী আগৈলঝাড়ায় রাম রাজত্ব কায়েম করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের এলাকায় আসা ফিরাতে এ হামলা চালিয়েছে।
    গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলে নেতাকর্মীদের প্রতি এ ধরনের ঘটনা ঘটানোর কোন নির্দেশনা নাই এবং ঘটনার সঙ্গে আমাদের কোন নেতাকর্মী জড়িত না। হয়তো তাদের দলের আভ্যন্তরীন কোন্দল কিংবা অন্য কারনে ঘটনা ঘটতে পারে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, রাতে বিষয়টি আমাকে ফোনে জানালে আমি তাৎক্ষনিকভাবে খোজ খবর নেই কিন্তু এ ধরনের কোন ঘটনার কথা কেউই বলতে পারেনি।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top