Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম

    | ০৯:৪৭, মার্চ ৩১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসরুল খলিফাকে (৪০) বৃহস্পতিবার রাত ১০টার দিকে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসরুল খলিফাকে (৪০) বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানিক খানের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে নাসরুল খলিফার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করেছে। আহত যুবদল নেতা নাসরুল খলিফার বড় ভাই গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই নাসরুল তারাবির নামাজ পড়ে বাড়ির পাশে মানিক খানের চায়ের দোকানে চা পান করছিল এ সময় স্থানীয় যুবলীগের সন্ত্রাসী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে ৫/৬ জন ধারাল অস্ত্রধারী যুবলীগ সন্ত্রাসী রাম দা, চাপাতি, চাকুসহ অতর্কিতভাবে নাসরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনা চায়ের দোকানে থাকা অনেকেই দেখলোও সন্ত্রাসীদের ভয়ে নাসরুলকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

    অভিযোগের ব্যাপারে জানতে  টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২ ও সোহেল মল্লিককে (৩৪) ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top