Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

    | ০৯:৪১, মার্চ ৩১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউটে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) অপহরন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    স্কুল ছাত্রীর বাবা অভিযোগে উল্লেখ করে বলেন, আমার কন্যা ও বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউটের দশম শ্রেণী ছাত্রী নিয়মিতভাবে স্কুলে প্রাইভেট পড়তে আসা যাওয়া করে। সম্প্রতি সময়ে বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের আলমগীর ফকিরের বখাটে ছেলে মিরাজ ফকির (২০) মেয়েকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি মেয়ে আমাকে জানানোর পরে আমি বখাটে মিরাজের অভিভাবকদের কাছে নালিশ দেই । এতে বখাটে মিরাজ ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করে মেয়েকে অপহরনের হুমকি দেয়। বুধবার সকালে মেয়ে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউটে প্রাইভেট পরতে যাওয়ার সময় বিদ্যালয়ের সন্নিকটে পৌছলে বখাটে মিরাজ ও তার সহযোগীরা মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে অপহরন করে নিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় ছাত্রীর বাবা বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top