Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ৫২,র রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন

    | ২০:১২, ফেব্রুয়ারি ২২ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা গ্রামে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও সকল শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, গৌরনদী রিপোর্টাস ইউনিটি, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি প্রি-ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাংবাদিকরা ।
    পরে মঙ্গলবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি হাসান জাকির রিপনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান জাকি রিপন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর নাতি ওমর ফারুক রসি, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরেফীন রিয়াদ, সাংবাদিক সোয়েব জুয়েল, সুমন তালুকদার, ফাহাদ হোসেন প্রমূখ। আলোচনা শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ও সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top