Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় মাদক বিক্রেতার ছয় মাসের কারাদন্ড

    | ১৭:০৬, জানুয়ারি ২৩ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করার অভিযোগে  এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ।  দন্ডপ্রাপ্তকে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
    ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজারের চটপটি ব্যবসায়ী এবং পাশ^বর্তি অশোকসেন গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে শাহীন মোল্লা (৪৫) চটপটি ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি করে করে আসছিল। রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার অভিযান চালিয়ে রামের বাজারের চটপটি ব্যবসায়ী শাহীন মোল্লাকে (৪৫) আটক করে  আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতে হাজির করে।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, শাহীন মোল্লা ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন মাদক ব্যবসায়ী শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শহীন মোল্লাকে সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top