Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ফুলের বাগান নষ্ট করার প্রতিবাদে গৌরনদীতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

    | ১৯:৩৮, আগস্ট ০৮ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, শিক্ষার্থীদের চাঁদার টাকায় বরিশালের গৌরনদীর হোসনাবাদ নিজামউদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে ফুলের বাগান করা হয়। রোববার বিকেলে কলেজ চত্বরের ফুলের বাগান কেটে বিনষ্ট করে ফেলেন কলেজের অধ্যক্ষ। ফুলের বাগান বিনষ্ট করার প্রতিবাদ ও নতুন করে ফুলের বাগান করার দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। অনতিবিলম্বে ফুলের বাগান করা না হলে আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

    হোসনাবাদ নিজামউদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ শাওন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ শাওন হাওলাদার, মোঃ রিফাত মোল্লা, একাদশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ আরিফ মাহমুদ, মোঃ সোহান সরদার প্রমূখ। অভিযোগের ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আকস্মীক নয়, পূর্ব সিদ্বান্ত অনুযায়ি মৌসুমী ফুলের বাগান করতে পুরাতন বাগানটি কেটে ফেলা হয়েছে।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top