Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যুবলীগ নেতাকে মারাত্মকভাবে কুপিয়ে জখম

    | ০৭:০৯, জুন ৩০ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সলিল গুহ পিন্টুকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করা হয়েছে।
    স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সলিল গুহ পিন্টু বালু উত্তোলন মেশিন দিয়ে বালু তুলে ব্যবসা করে আসছিল। মঙ্গলবার মাহিলাড়া তহসিল অফিসের সামনে ড্রেজারের পাইবের লাইন বসাতে গেলে প্রতিপক্ষ মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢী তার ১০/১২ জন সহযোগীকে নিয়ে পাইপ বসাতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢী অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। গৌরনদী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৭৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top