Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ট্রাক চাপায় প্রবীন ব্যবসায়ী নিহত, আহত-৫

    | ১৫:৫৫, জুন ১৮ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর বাষস্টান্ডে শনিবার সকালে ট্রাক চাপায় বাটাজোর বন্দরের প্রবীন ব্যবসায়ী নিহত ও অপর পাঁচ ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের তিন জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েচে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর বন্দরের প্রবীন ব্যবসায়ী আজিজ মৃধা (৭০), পান ব্যবসায়ী তপন হালদার (৩৫) , মাছ ব্যবসায়ী আবু তালেব (৫৫), মাছ ব্যবসায়ী জয়বিজয় (৪৪)সহ ৫/৬ জন ব্যবসায়ী বাটাজোর বাসষ্টান্ডের মাছ বাজারের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। শনিবার সকাল পোনে ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি মিনি ট্রাক ঢাকা মেট্রো-ড ১১-৭৩৯৪র চালক নিয়ন্ত্রন হারিয়ে ব্যবসায়ীদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি ধাওয়া করে গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্টান্ডে আটক করে তবে ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাক চাপায় ঘটনাস্থলে বাটাজোর গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে আজি মৃধা নিহত ও পান ব্যবসায়ী তপন হালদার (৩৫) , মাছ ব্যবসায়ী আবু তালেব (৫৫), মাছ ব্যবসায়ী জয়বিজয় (৪৪)সহ ৪/৫ জন গুরুতরভাবে আহত হন। স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবনতি ঘটলে পান ব্যবসায়ী তপন হালদার (৩৫) , মাছ ব্যবসায়ী আবু তালেব (৫৫), মাছ ব্যবসায়ী জয়বিজয়কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ছাড়া আহত আরও আহত একাধিক ব্যবসায়ীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top