Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে সেনের খালের লিজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ

    | ০৮:৪৩, মে ১৪ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সেনের খালের হারতা বাজার সংলগ্ন সংযোগ মুখের লিজ বাতিলের দাবিতে  শুক্রবার সকালে হারতা বাজারের প্রায় ৫শত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বক্তারা জনস্বার্থে অনতিবিলম্বে লিজ বাতিলের জন্য দাবি জানান।

    সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, ব্যবসায়ী, ভূক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বন্দর থেকে আগৈলঝাড়া উপজেলার কুড়লিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সেনের খাল রযেছে। ওই খাল দিয়ে গৌরনদী, আগৈলঝাড়া, বানরীপাড়া উপজেলার কয়েক হাজার মানুষ নৌ-পথে মালামাল পরিবহর করে থাকে। ওই সব উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত ফসল হারতা বাজারে বেচাকেনা করে থাকে। সেনের খালে হারতা বাজারের সংযোগ মুখে নৌ-পথে আসা মালামাল উঠানামা করে থাকে। হারতা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মিন্টু লাল মজুমদার জানান, বরিশালের একটি বৃহৎ ব্যবসায়ী বন্দর হারতা বন্দর। এই বন্দরে উজিরপুরসহ পাশ্ববর্তি গৌরনদী, আগৈলঝাড়া, বানরীপাড়া উপজেলার ব্যবসাযী কৃষকসহ কয়েক হাজার মানুষ সুবিধা ভোগ করে আসছিল। সম্প্রতি সময়ে স্থানীয় প্রশাসন হারতা বাজার সংলগ্ন সেনের খালের সংযোগ মুখে এক শতাংশ জমি দুই প্রভাবশালী ব্যবসায়ীকে চান্দিনা ভিটি হিসেবে লিজ প্রদান করেন। গত কয়েক দিন ধরে লিজপ্রাপ্ত অহিদুল ইসলাম (৪০) ও মোঃ রফিকুল ইসলাম (২৭) জমিতে পাকা ভবন নির্মান কাজ করেন। ফলে হারতা বন্দরে আসা নৌকা, ট্রলারসহ ছোট মাঝারি নৌ-জান নোঙ্গর করার একমাত্র স্থানটি বন্ধ হয়ে যায়। এতে হারতা বন্দরের ব্যবসায়ীসহ বন্দরে আগত সুবিধাভোগী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্দরের বিক্ষেুব্ধ ব্যবসায়ী নির্মান কাজ বন্ধের দাবি জানালে তা অমান্য করে নির্মান অব্যহত রাখেন লিজ গৃহীতা রফিকুল ও অহিদুল। পরে ব্যবসায়ীরা নির্মান কাজ বন্ধের দাবি জানিয়ে উজিরপুর উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেন। তাতেও কোন প্রতিকার পাননি। যে কারনে তারা লিজ বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচী ঘোষনা দেন। গত বৃহস্পতিবার হারতা বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে শুক্রবার দোকান পাট বন্ধ রেখে দিন ব্যাপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচী ঘোষনা করা হয়।

    চান্দিনা ভিটির লিজ বাতিলের দাবি শুক্রবার সকালে বন্দরের ৫শত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বন্দরের প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশে করেছে। হারতা বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও হারতা ইউনিয়ন পরিষদের চেযারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মিণ্টু লাল মজুমদার, হারতা ইউনিয়ন পরিষদের সদস্য নিখিল চক্রবর্তি, কৃঞ্চ হালদার, সমাজ সেবক মোঃ তাসাদ্দুক হোসাইন বেপারী, ব্যবসায়ী নরেন্দ্র নাথ বাড়ৈ, দিলিপ মল্লিক, সুশীল বাড়ৈ প্রমূখ। বক্তারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে লিজ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে। তারা জনস্বার্থে অনতিবিলম্বে লিজ বাতিলে দাবি জানান। লিজকৃত জমিতে নির্মানাধীন ঘরের মালিক অহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেনের খালের জমিতে কোন স্থাপনা নির্মানের সঙ্গে আমি জড়িত নেই। আরেক লিজ গৃহীতা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার ও আমার ভাই আবুল কালামের নামে চান্দিনা ভিটির লিজ রয়েছে তবে কে বা কারা পাকা স্থাপনা নির্মান করছে তা আমার জানা নেই। নির্মানকে কেন্দ্র বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে শুনেছি।

    হারতা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক বলেন, সেনের খালে সংযোগ মুখে চান্দিনা ভিটি লিজ দেয়ার সাধারন মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে জরুরী ভিত্তিতে লিজ বাতিল করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্চি। এ ব্যাপারে জানতে উজিরপুর সহকারী কমিশনার(ভূমি) জয়দেব চক্রবর্তিকে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি তা রিসিপ করেননি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের কাছে জানতে চাইলে লিজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে করার কথা স্বীকার করে তিনি বলেন, দুটি চান্দিনা ভিটি লিজ দেয়া নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করেছে। জমি পরিমান করে সরেজমিনে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরে বিষয়টি জেলা প্রশাসককে অবহিতপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top