Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

    | ১৪:০৮, এপ্রিল ১৮ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লায়। গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)।
    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ খায়রুল আলমের নেতৃত্বে দক্ষিণ পালরদী মহল্লার ডাঃ সমীর চাকলাদারের বাড়ির পাশে বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, চাইনীজ কুড়াল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top