Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অস্ত্রসহ যুবক গ্রপ্তার

    | ১৯:২২, মার্চ ২৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার লাখরাজ কসবা গ্রামে শনিবার র‌্যাব-৮র একটি দল অভিযান চালিয়ে একনলাবন্দুক, হাত বোমা ও বোমা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ কবির মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কবির মৃধা পুলিশের তালিকাভূক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন যাবৎ কবির মৃধা অস্ত্র ব্যবসা করে আসছিল। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    র‌্যাব-৮র সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮র একটি বিশেষ দল শনিবার উপজেলার লাখরাজ কসবা গ্রামের সোবাহান সরদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার পাশে কবির মৃধাকে (৩৫) ঘোরাঘুরি করছিল। এ সময় র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করে তাকে আটক করে তল্লাসি চালিয়ে ও তার হাতে থাকা ব্যাগ তল্লাসি করে সাতটি হাত বোমা, সাদা পলিথিনের মধ্যে ১১৫টি কাচের মার্বেল, ১ টি সাদা পলিথিনের মধ্যে ৮৬৫ গ্রাম ভাংগা কাচের টুকরা, সাইকেলের বিয়ারিং বল ২ প্যাকেট, বিস্ফোরক ভর্তি ৬টি কলম, কালো টেপ ৪টি, দুই কালারের তার ১৯ ফিট ও ১টি একনলা বন্দুক উদ্ধার করে। গৌরনদী মডেল থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, বরিশাল র‌্যাব-৮র সিপিএসসির ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে কবির মৃধাকে (৩৫) আসামি করে শনিবার গৌরনদী মডেল থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতেসোপর্দ করা হয়েছে।

    Post Views: ৬১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top