Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ

    | ১৯:১৬, মার্চ ১৩ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে  বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান খাদিজা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের স্বজন কাজী লুৎফুন নেছা, ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ এম, এ, সাইয়েদ জয়, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনেশিয়ান শামীম ফেরদৌস, জেসমিন নাহার, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মোঃ মোফাজ্জেল হোসেন।

    অনুষ্ঠানে দিনব্যাপি একশত ষাট জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্য থেকে অপারেশনের জন্য ৪৩ জনকে নির্বাচিত করে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের অর্থায়নে ২৮ জনের চোখে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ৫০ জনকে ঔষাধ ও ১৪ জনকে চশমা দেয়া হয়েছে। অপারেশনকৃত রোগীদের বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনিষ্টিটিউড এবং হাসপাতালে রোগীদের অপারেশনে, বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রে বহন করেন। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার  স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top