Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় অত্যাচার সইতে না পেরে মাদকাসক্ত ছেলেকে শিকল বন্দি

    | ১৮:৫৯, মার্চ ০৫ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে শিকলে বেঁধে রেখেছে বাবা। ঘটনাটি জানাজানি হলে বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাদকাসক্ত মালেক খলিফাকে (২৭) শিকলমুক্ত করে চিকিৎসার জন্য শনিবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ গ্রহন করেছে।

    স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মনির খলিফার ছেলে মাদকসেবী মালেক খলিফা (২৭) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রথম দিকে মালেক খলিফা নেশা করে বাড়িতে এসে বাবা মনির খলিফা ও মা সাফিয়া বেগমকে মারধর ও ঘরে আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। ধিরে ধিরে এর মাত্রা বেড়ে যায়। কিছুদিন যাবত নেশা করে গ্রামের মানুষকে অত্যাচার শুরু করে। এতে গ্রাসবামি অতিষ্ঠ হয়ে উঠে এবং বাবা মনির খলিফার চাপ সৃষ্টি করে। এতে অসহ্য হয়ে বাবা মনির খলিফা ছেলে মালেক খলিফাকে ঘরের খুটির সাথে শিকল দিয়ে বেধে রাখেন।
    মাদকাসক্ত ছেলে মালেকের বাবা বলেন, ওর অত্যাচারে সহ্যর সিমা ছাড়িয়েছে। নিজের ঘরে অত্যাচার সহ্য করলেও গ্রামের মানুষ কেন সহ্য করবে। শুক্রবার গ্রামের জবেদ পাইকের বসত ঘর ভাংচুর করে এবং গ্রামের কয়েকজন শিশুকে মারধর করে। অভিযোগ পাওয়ার পরে শুক্রবার বিকেলে মালেক খলিফাকে ঘরের খুটির সঙ্গে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। ছেলেকে শিকলে বাঁধার ঘটনা জানতে পেরে বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপুল দাস ও স্থানীয় ইউপি সদস্য মামুন পাইক শনিবার বাড়িতে এসে ছেলে মালেককে শিকলে বাঁধা থেকে মুক্ত করে মাদক নিরাময় কেন্দ্রে তার চিকিৎসা উদ্যোগ নেন।
    বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতদরিদ্র মনির খলিফা মাদকাসক্ত ছেলেকে নিয়ে খুবই বিব্রত অবস্থার মধ্যে রয়েছে। তাই বিষয়টি জানার পরে মাদকাসক্ত ছেলে মালেককে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য নগত ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে শনিবার ফরিদপুর পাঠানো হয়েছে। তার চিকিৎসার সার্বিক ব্যয়ভারও তিনি বহন করবেন বলেও জানান।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top