Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ট্রাক চাপায় মটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি নিহত

    | ১৮:৫৭, মার্চ ০৫ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গৌরনদী বাসষ্টান্ডের দক্ষিন পাশে একটি মটরসাইকেলের গ্যারেজের মিস্ত্রী বিক্রম বেপারী (১৮) শনিবার দুপুর ১টায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, গৌরনদী বাসষ্টান্ডের দক্ষিন পাশের জামাল হোসেন বেপারীর মটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি ও তার ভাতিজা বিক্রম বেপারী (১৮) খাবার স্যালাইন ক্রয়ের জন্য মটরসাইকেল নিয়ে গৌরনদী বাসষ্টান্ডে রওয়ানা হয়ে শনিবার দুপুর ১টার দিকে গৌরনদী বাসষ্টান্ডের সন্নিকটে পৌছলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২৪৫৯) বিক্রিম বেপরীকে চাপা দিয়ে পিসে ফেলে এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে গয়নাঘাটা সেতুর কাছে ট্রাকটি আটক করে। এ সময় চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব হোসেন বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    Top