Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দূর্ঘটায় কলেজ ছাত্রের মৃত্য পুলিশ কনস্টেবলসহ তিন জন আহত

    | ১৮:৪৭, ফেব্রুয়ারি ১২ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে থ্রি হুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক কলেজ ছাত্র ফেরদৌস বেপারী (১৮)নিহত হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহী নাহিয়ান, মাহিন্দা যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ও উত্তর রাকুদিয়া গ্রামের মিজান বেপারীর পুত্র।
    বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাটাজোর কবিবাড়ী ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top