Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধা নিহত

    | ১৯:৩১, জানুয়ারি ০৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় রাশিদা বেগম (৬০) নামে এক পথচারী বৃদ্ধা পঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার কটকস্থল গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে (রাশিদা) উপজেলার কটকস্থল গ্রামের ছালাম মাঝির স্ত্রী। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছে।
    অপরদিকে, একই মহাসড়কে একই দিন উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে একটি মোটর সাইকেলের ধাক্কায় পথচারী শ্রবন প্রতিবন্ধী পুষ্প রানী তপাদার (৮৫) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। সে (পুষ্প) উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মৃত অনুকুল তপাদারের স্ত্রী।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top