Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    শিশু শিক্ষার্থীকে অপহরনের অভিযোগে মামলা

    | ১৯:০২, ডিসেম্বর ০৯ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামে ধর্ষণের উদ্দেশ্যে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার আরিফ ও তার সহযোগী হেনা বেগমকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    বাদি এজাহারে উল্লেখ করেন, উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে বখাটে আরিফ মোল্লা (২৮) নিকট আত্মীয় সামচুল হক সরদারের স্ত্রী হেনা বেগমের সহায়তায় গত ৬ ডিসেম্বর সকালে তার কন্যা পঞ্চম শ্রেনীর ছাত্রীকে (১২) ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করেছে। অপহরনের পর বখাটে আরিফ তার নিজ বাড়ির একটি কক্ষে অপহৃতা ছাত্রীকে আটক করে রাখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওইদিন রাত নয়টার দিকে স্থানীয় কতিপয় ব্যক্তির সহায়তায় অপহৃতা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করে। বিষয়টি মীমাংসার কথা বলে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাকে (ছাত্রীর মাকে) চাঁপ প্রয়োগসহ ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়ায় মামলা করতে বিলম্ব হয়। পরে গত বুধবার দিবাগত রাতে বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ বখাটে আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, শিশু ছাত্রী অপহরনের ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার আরিফ ও তার সহযোগী হেনা বেগমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

     

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top