Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চোরাই গরুসহ ৪ জন গ্রেপ্তার

    | ১৮:১১, অক্টোবর ২২ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়াওয়ার সময় শুক্রবার ভোররাতে আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদ্যস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার পুত্র তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের পুত্র আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শুভ মিয়া (৩২) ও গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের পুত্র রবিউল হাসান (৩২)। এর মধ্যে ধৃত আসামি তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালি, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
    গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপ ভ্যান যোগে নিয়ে যাচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে পৌর এলাকার কাসেমাবাদ হাই মাকের্টে কাছ থেকে পিকআপ ভর্তি একটি গরুসহ উল্লোখিত চোরদের আটক করে। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top