Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হাতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে ৫ মাসের অন্তঃসত্ত¡া গৃহবধুর মৃত্যুর অভিযোগ

    | ১৮:২৩, অক্টোবর ০৯ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে হাতুড়ে ডাক্তারের দেয়া গর্ভপাতের ওষুধ খেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু রেখা বেগমের (৩৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য একটি প্রভাবমালী মহল মাঠে নামার অভিযোগ উঠেছে।
    মারা যাওয়া রেখা বেগমের একাধিক স্বজন জানান, উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের কাঞ্চন হাওলাদারের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী রেখা বেগম (৩৫) প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভপাত ঘটানোর জন্য কাঞ্চন (৬৫) তার স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার সকালে বার্থী বাজারের মৌ মেডিকেল হলে যান। ওই ফার্মেন্সীর মালিক ও কথিত পল্লী চিকিৎসক হেলাল আকন গর্ভপাতের জন্য রেখাকে ওষুধ খেতে দেয়। হেলালের পরামর্শে রেখা বৃহস্পতিবার চারবার ওই ওধুধ খেয়ে পেটের ব্যাথাসহ ভীষন অসুস্থ হয়ে পড়ে। তখন কাঞ্চন ওই রাতেই বিষয়টি মোবাইল ফোনে কথিত ওই ডাক্তারকে জানায়। তখন ওই কথিত ডাক্তার কাঞ্চনকে ডেকে বার্থী বাজারে নিয়ে আবার নতুন করে ওষুধ খেতে দেয়। দ্বিতীয় দফায় দেয়া ওষুধ খেয়ে অন্তঃসত্ত্বা রেখা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গর্ভপাত হবে বলে কথিত ডাক্তার রেখাকে হাসপাতালে নিতে নিষেধ করলে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে বসে অন্তঃসত্ত্বা রেখা মারা যায়। খবর পেয়ে থানার একদল পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে মর্গে পাঠানোর জন্য রেখার মরদেহ থানায় নিতে চাইলে তারা (স্বব্জনরা) রেখার লাশ থানায় নিতে দেয়নি। থানায় লাশ নিতে ব্যর্থ হয়ে সেবনকৃত ওষুধের শ্যাম্পল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পরবর্তীতে বাদজুমা মরহুমার জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
    মারা যাওয়া রেখার স্বামী কাঞ্চন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাক্তার হেলালের বিরুদ্ধে মামলা করে কি হবে যে চলে যাওয়ার সে চলে গেছে । অভিযুক্ত পল্লি চিকিৎসক হেলাল আকন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন চিকিৎসা দেইনি। রোগী অসুস্থ্য ছিল মারা গেছে। এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top