Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ১০২পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

    | ২০:২৩, সেপ্টেম্বর ১৬ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লায় অভিযান চালিয়ে ১০২ পিচ ইয়াবাসহ মুনসুর সেপাইর পুত্র নাসির সেপাই ও তার সহযোগী সাগর হাওলাদারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
    পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক এস.আই মোঃ খাইরুল আলমের নেতৃত্বে এ.এস.আই এস.এম আসাদুল ইসলাম, এ.এস.আই ইয়ার মাহমুদ, এ.এস.আই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের উত্তর বিজয়পুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলম আকনের বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার ওপর ওৎ পেতে থাকে। এ সময় পুরিশের টের পেয়ে উত্তর বিজয়পুর গ্রামের মুনসুর সেপাইর পুত্র নাসির সেপাই (৩৮) ও মাদক ব্যবসায়ী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নবীনগর (সুন্দরদী) গ্রামের মৃত খোকন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৪) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করে তাদের দেহ তল্লাসী চালিয়ে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল আলম বাদি হয়ে মাদক ব্যবসায়ী সাগর হাওলাদার ও নাছির সেপাইকে আসামী করে বুধবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে গতকাল বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top