Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দুধর্ষ গনি ডাকাতসহ আরো দুইজন গ্রেপ্তার

    | ২১:২৩, আগস্ট ২৯ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের অদূরে ঐতিহ্যবাহি টরকী বন্দরে দূধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে গৌরনদী মডেল থানা পুলিশ রোববার বরিশাল কোতয়ালী থানার নবগ্রাম রোড এলাকা থেকে গনি আকনকে (৫৫) শনিবার টরকী বন্দর এলাকা থেকে মোঃ রাসেল প্যাদাকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে পুলিশ সন্দেহভাজন চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত গনি আকন ও রাসেল প্যাদাকে রোববার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, রোববার সকালে বরিশাল কোতয়ালী থানার নবগ্রাম রোড় এলাকা থেকে গনি আকন ওরফে গনি ডাকাতকে গ্রেপ্তার করেছে। গনি ডাকাত উজিরপুরের হারতা মাছ বাজার ডাকাতি মামলার প্রধান আসামি । এর আগের দিন শনিবার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত সন্দেহে মোঃ রাসেল মিয়া ওরফে রাসেল প্যাদাকে (৩৫) গ্রেপ্তার করেছে। রোববার গ্রেপ্তারকৃত আসামি গনি আকন ও রাসেল প্যাদাকে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ ডাকাতিতে জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে সোমবার গৌরনদী উপজেলার বড় কসবা ও টরকীরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত সন্দেহে আলী হোসেন (৪২) ও আরিফ ফকিরকে (২৬) গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারকৃত সংখ্যা দাড়াল ৪জন।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, গত ১৫ আগষ্ট রাতে টরকী বন্দরে ডাকাতির পরিকল্পনাকারী রাসেল প্যাদা ঘটনার পর গা ঢাকা দেয় এবং শুক্রবার এলাকায় ফিরে এলে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। গনি আকন পেশাজীবি ডাকাত ও উজিরপুরের হারতা মাছ বাজার ট্রালার নিয়ে ডাকাতি মামলার প্রধান আসামি ।
    উল্লেখ্য গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের অদূরে ঐতিহ্যবাহি টরকী বন্দরে মুখোশ পড়া অস্ত্রধারী ৪৫/৫০ জনের ডাকাত দল টরকী বন্দরে উত্তরপূর্ব প্রান্তে বড় ব্রীজের উপর ও টরকী বন্দরের ভিতরে দুটি চেক পোষ্ট বসিয়ে ডাকাতি সংগঠিত করে। ডাকাতরা টরকী বন্দরের রায় পট্রি ৬টি, মন্দির গলি ৫টি ও মধ্য চরে ২টি দোকানের তালা বিশেষ যন্ত্র দ্বারা ভেঙ্গে ভিতরে প্রবেশ ফিল্মি ষ্টাইলে ডাকাতি করে নির্বিগ্নে চলে যায়। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার পুত্র মানিক সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ডাকাতির ঘটনার পর পর রাসেল মিয়া গা ঢাকা দেয়। শুক্রকার এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে হাজির করেছে।

    Post Views: ২৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top