Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

    | ২২:১৭, আগস্ট ২৭ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরনদী উপজেলার বড়বাড়ি বাসষ্টান্ডের পূর্ব পাশে ঠাকুর বাড়ি মসজিদের সামনে শুক্রবার রাত সাড়ে ৮টায় খুলনাগামি ট্রাক যশোর মেট্রো- ট-৩৩২৯র চাপায় মটরসাইকেল আরোহী পশ্চিম শাওড়া গ্রামের ব্যবসায়ী ও একটি মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম মোল্লা (৫৭) ঘটনাস্থালেই নিহত হন। ব্যবসায়ীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়া থানা পুলিশ ট্রাকটি ট্রাকটি আগৈলঝাড়া ডাইভারশন সড়ক থেকে আটক ও চালক-হেলপাড়াকে আটক করে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম মোল্লা (৫৭) গৌরনদী থেকে নিজ বাড়ি যাওয়ার পথে খুলনাগামি ট্রাক যশোর মেট্রো- ট-৩৩২৯ তাকে উল্টো পাশে গিয়ে ধাক্কা দেয়। এ সময় বেঁচে গিয়ে নুরুল ইসলাম মটরসাইকেল চালিয়ে ট্রাকের সামনে গিয়ে সড়কের ঠাকুর বাড়ির সামনে পৌছে মটরসাইকেল রেখে নেমে সিগনাল দিয়ে ট্রাকটি ধামানোর চেষ্টা করলে ট্রাকের চালক জামাল হোসেন (৩৫) নুরুল ইসলাম মোল্লাকে চাপা দিয়ে ফিসে ফেলে এবং ঘটনাস্থলেই সে নিহত হন। রাস্তায় তার দেহটি ফিশে যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়া থানা পুলিশ চেকপোষ্ট বসিয়ে ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক জামাল হোসেন (৩৫) ও হেলপাড়া মেহেদী হাসানকে (৩০) আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওাস) মোঃ আফজাল হোসেন বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়ায় চালক ও হেলপাড়সহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top