Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২৫

    | ১৮:০৯, আগস্ট ২৪ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে মঙ্গলবার দুপরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতরভাবে আহত মূমূর্ষ অবস্থায় ১২ জনকে বরিশাল শের ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন আবস্থায় একজন মারা গেছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামি বিআরটিসিবাস ঢাকা মেট্রোব-১১-১২৪৪ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বামনাগামি বিএমএফ লিয়ন পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫ মুখোমুঠি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস দুমরে মুচড়ে যায়। সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। গুরুতরভাবে আহত ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন, মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২), হনুফা বেগম (২৫) নওগা জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২) আগৈলঝাড়া উপজেলা রতœপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫), উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির (৭০)তারস্ত্রী আনোয়ারা বেগম (৬০)পটুয়াখালি গলাজিপার আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭)বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্ঠিয়া জেলার নওগা শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠি কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫) । বরিশাল শের ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় অজ্ঞাতনামা (৩০) মারা গেছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, দূর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top