Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ৪ শত পিচ ইয়াবাসহ তরুন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ১৮:০৭, আগস্ট ২২ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ রোববার গৌরনদী উপজেলার পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম তপু সিকদারকে (২২) গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় রোববার গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া, আসাদুল ইসলাম, এসআই নুর আলম ও পিনাকি সিকদার একদল পুলিশ নিয়ে গৌরনদী বাসষ্টান্ড এলাকায় টহল দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া গ্রামের সড়কের পাশ থেকে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম তপু সিকদারকে আটক করে। তার দেহ তল্লাসি করে ৪শত পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ অহিদ মিয়া বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম তপু সিকদার পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top