Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইয়াবাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ১৭:৫৭, আগস্ট ১৪ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার গভীর রাত গৌরনদী বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১শত ২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া, অসাদুল ইসলাম ও পিনাকি সিকদার ও মোঃ হারুন একদল পুলিশ নিয়ে গৌরনদী বাসষ্টান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী গ্রামের মৃত শামছুল হক খানের পুত্র কাওছার হোসেন খান (৩৫) ও মুলাদী উপজেলার তেরচর গ্রামের নারায়ন বনিকের ছেলে বিশ্বজিৎ বনিককে (৩৪) গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী কাওছার বিশ্বজিৎ বনিকের বিরুদ্ধে বরিশালের মুলাদী থানায় ৪টি ও বরিশাল বিমান বন্দর থানায় ২টি মাদক মামলা রয়েছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top