Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীত গণটিকার প্রথম দিনে ৫ হাজার ২জনের টিকা গ্রহন

    | ১৯:৩৮, আগস্ট ০৭ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গন টিকার প্রথম দিনে বরিশালের গৌরনদী উপজেলার টিকা কেন্দ্রগুলোতে প্রতিক্যূল আবহাওয়ার মধ্যে টিকা নিতে আগ্রহীদের উপচে পড়া ভীড় ছিল লক্ষ্যনীয়। প্রথম দিনে ৫ হাজার ২শ জন টিকা গ্রহন করেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।
    প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে করোনা ভ্যাকসিন সেবা প্রদান করার জন্য আগেই প্রস্তুত রাখা হয়। শনিবার সকাল থেকে এক যোগো ৭টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে করোনা ভ্যাকসিন সেবা প্রদান শুরু করা হয়। ওই দিন পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে ন ৫ হাজার ২শ জন টিকা গ্রহন করেছেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, আমাদের টার্গেট ছিল ৪ হাজার ৮শত কিন্তু প্রথম দিনে টিকা গ্রহন করেছেন ৫ হাজার ২শ জন।

    মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গণটিকা কার্যক্রমে উপজেলায় ব্যাপক সারা মেলেছে। সকাল থেকে টিকা কেন্দ্র গুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। শনিবার সকালে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টিকা কেন্দ্রে দেখা গেছে, বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন চপলা সমদ্দার (৯০) ও আশা হালদার (৮২)। স্বজনদের সহযোগীতায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহনের জন্য আসেন গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় গনটিকা কেন্দ্রে। চপলা সমদ্দার ও আশা হালদারই নয় এভাবে অনেকেই আসেন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা গ্রহনের জন্য।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top