Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন যুবক নিহত

    | ১৪:৪৫, জুলাই ২০ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্থানে মঙ্গলবার সকালে মটরসাইকেলের নিয়ন্ত্র হারিয়ে হুসাইন ভূইয়া ওরফে কাওছার (৩৫) ও তার খালাতো ভাই আরোহী কামরুল হাসান (২৪) নামে ২ যুবক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে রোববার মহাসড়কের আশোকাঠি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত মেহেদী হাসান বেপারী (৩৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আঃ মতিন ভূঁইয়ার পুত্র হুসাইন ভূইয়া ওরফে কাওছার এবং একই উপজেরার পিপড়াখালি গ্রামের মৃত আঃ রহমান মাস্টারের পুত্র কামরুল হাসান ঈদুল আজহা উপলক্ষে নিজ বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার ভোর রাতে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-৪৭-৯২২১)ঢাকা থেকে পটুয়াখালির উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই কাওছার নিহত হন এবং তার খালাতো ভাই কামরুল হাসান (২৪) গুরুতরভাবে আহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলেই পৌছে আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করার পরে সেও মারা যান। ওসি বলেন, মটরসাইকেল চালানোর সময় চালক হয়তো ঘুমের ঘোরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে দূর্ঘটার শিকার হন।

    অপর দিকে গত রোববার আশোকাঠী ব্রিজের উপর পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার ঘটনাস্থলেই নিহত ও আরোহী আরোহী গৌরনদী পৌরসভার ৪র্থ শেনির কর্মচারী মেহেদী হাসান বেপারী (৩৭) গুরুতর আহত। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্য রাতে মারা যায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top