Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বাল্য বিবাহ দেয়ায় গৌরনদীতে জড়িমানা

    | ২১:৪৪, মার্চ ১৯ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে স্কুল ছাত্রীর বাবা মোঃ আকবার সরদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। অপরদিকে একই অভিযোগে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে বাবাকে কারাদন্ড ও মাকে অর্থদন্ডাদেশ দিয়েছে উজিরপুর উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি)।

    উপজেলা ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের প্রবাসী মোঃ আকবার সরদারের কন্যা ও মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রীকে পাশর্^বর্তী কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের মোশারফ সরদারের পুত্র সোহাগ সরদারের (২৭) সাথে শুক্রবার বিবাহর দিন ধার্য় করেন। বিয়ের অনুষ্ঠানের সকল আয়োজন করা হয়। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচার ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস গৌরনদী মডেল থানার একদল পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। এ সময় বাল্য বিবাহ দেয়ার অভিযোগে পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে বিবাহের আসর ভেঙ্গে দেয়া হয়। খবর পেয়ে বরযাত্রীরা পথ থেকে নিজ বাড়ি ফিরে যান। গৌরনদী ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top