Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    বরিশালে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

    | ১৭:২১, জুলাই ২২ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশাল জেলার বিভিন্ন থানায় ২৪ টি মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    আটককৃত ডাকাত দলের সদস্যরা হল, বাখেরগঞ্জ উপজেলার কর্নকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের পুত্র ও তিনটি ডাকাতি মামলার আসামী ফিরোজ হাওলাদার (৩২), মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের পুত্র ডাকাতীসহ ১৪টি মামলার আসামী লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার হরিপাশা এলাকার শাজাহান মোল্লার পুত্র ডাকাতিসহ সাতটি মামলার আসামী লিটন মোল্লা।
    কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে রাম দা, বগি দা ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আটককৃতরা নতুন করে নগরীতে ডাকাতী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিলো। এঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top